নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনায় আক্রান্ত জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুতে খেলতে পারবেন বল জানা যায়। পিসিআর পরীক্ষায় টানা দুই দিন পজিটিভ ফল পাওয়ায় আইসোলেশনে থাকতে রাখা হয়েছে তাকে।
ডিপিএলের আগে সব ক্রিকেটারকেই বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষায় ইমরুলের নমুনা পরীক্ষার ফল পজিটিভ ধরা পড়ে।
যদিও প্রথমদিকে, ইমরুল বিষয়টি বিশ্বাস করতে পারছিলেন না। তাই ২৯ মে আরও দুই জায়গায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ইমরুল আসলেই করোনা আক্রান্ত কি না তা নিশ্চিত হওয়ার জন্য আরও একবার করোনা পরীক্ষা করানো প্রয়োজন বলে মনে করছেন কর্তারা। ইমরুল অবশ্য একইসাথে দুই জায়গায় নমুনা দিয়েছেন। এই দুই পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে আইসোলেশনে থাকতে হবে তাকে। বর্তমানে তিনি নিজ বাসায় রয়েছেন, দলের সাথে যোগ দেননি। এ বিষয়ে ইমরুল বলেন, ‘আমি ভালো আছি, সম্পূর্ণ সুস্থ আছি। বাসায়ই আছি, দলের সাথে এখনও যোগ দেইনি। কিন্তু গতকাল রাতে কোভিড টেস্টের ফল আসলো পজিটিভ। আমি নিশ্চিত হওয়ার জন্য আজকে আরও দুই জায়গায় পরীক্ষা করিয়েছি। সন্ধ্যার দিকে এই দুই পরীক্ষার ফল পাব। দোয়া করবেন খারাপ কিছু যেন না হয়।’
