নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীংকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যাবধানে জিতেছে স্বাগতিকরা। এই জয়ে আইসিসির ওয়ানডে সুপার লীগে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। কিন্তু সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট আদায় করতে পারেনি বাংলাদেশ । শেষ ম্যাচ হারে দশ পয়েন্ট হারানোর আক্ষেপ করেছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
আইসিসির ওয়ানডে সুপার লিগের প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচে ১০ পয়েন্ট এর হিসাব মিলাতে হবে দল গুলোকে। কেননা এই পয়েন্ট এর সমীকরণই শীর্ষে থাকা দলগুলোর বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করবে। তাই প্রতি ম্যাচই যেন ২০২৩ বিশ্বকাপের পথে এক পা এগিয়ে যাওয়ার সুযোগ।
স্বাগতিক দল এবং অভিজ্ঞতার বিচারে এই সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচেও ছিল সেই প্রভাব। প্রথম দুই ম্যাচে সফরকারীদের বিপক্ষে সহজ জয় পেয়েছিল বাংলাদেশ। যার কারনে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চত করেন তামিম, মুশফিকরা। দ্বিপাক্ষিক সিরিজ গুলোতে প্রথম দুই ম্যাচে সিরিজ নিশ্চিত হলে শেষ ম্যাচ হয়ে পরে নিয়ম রক্ষার ম্যাচ। কিন্তু সুপার লীগের দশ পয়েন্ট পেতে হলে দুই এই ম্যাচও হয়ে পরে গুরুত্বপূর্ণ। তবে শেষ ম্যাচে শ্রীলংকার কাছে পাত্তাই পয় নি বাংলাদেশ। ৯৭ রানে জিতে হোয়াইটওয়াশ এর লজ্জা এড়ায় শ্রীলংকা।
ম্যাচশেষে তামিম বলেন, “এটা এমন একটা টুর্নামেন্ট যেটা দ্বিপাক্ষিক সিরিজের মতো নয় যে আপনি দুইটা ম্যাচ জিতে গেলেন, সিরিজ জিতে গেলেন আর কিছুই অর্জন করার নেই। আপনি জানেন না, এই ১০ পয়েন্ট আমাদের ভবিষ্যতে কষ্ট দিতেও পারে। আমাদের সুযোগ ছিল, আমাদের পুরোটা শেষ করা উচিত ছিল।”
সিরিজ জিতলেও তামিম মনে করেন দল হিসেবে খুব ভালো করতে পারেনি বাংলাদেশ। এখনো অনেক জায়গায় উন্নতি করা বাকি বলে মনে করেন তিনি। তামিম বলেন, “আমরা সিরিজটা জিতেছি। কিন্তু আমার কাছে মনে হয় না খুব ভালো খেলেছি।”
তৃতীয় ম্যাচে ফিল্ডিংও ভালো হয়নি বাংলাদেশের। “ফিল্ডিং প্রথম দুই ম্যাচে খুব ভালো ছিল। কিন্তু আজকে আবার সেই পুরাতন ভুল। গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেছি।”
“ঠিক যেভাবে সিরিজ হেরে আমরা এসে বলি, ‘অনেক কাজ করার আছে, অনেক উন্নতি করার আছে।’ আজকে সিরিজ জেতার পরেও আমি একই কথা বলব, ” যোগ করেন তামিম
নিউজক্রিকেট /রাসেল।
