নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দূর্দান্ত সময় পার করেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। যার পুরস্কার সরুপ ম্যান অফ দ্য সিরিজ এওয়ার্ড জিতলেন মুশফিক। ক্যারিয়ারে ৫ম বারের মতো সিরিজ সেরা হওয়ার গৌরব অর্জন করলেন মুশফিকুর রহিম।
তিন ম্যাচ সিরিজের প্রথম এবং দ্বিতীয় ম্যাচে অসাধারণ দুটি ইনিংস খেলেছেন মুশফিক। প্রথম ম্যাচে ৮৭ বলে ৮৪ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন তিনি। প্রথম ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া হলেও দ্বিতীয় ম্যাচে দলের বিপর্যয়ের সামনে দাড়িয়ে ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি পূরন করেছেন মুশফিক। ১২৭ বলে ১২৫ রানে ইনিংস খেলেছেন তিনি। দুই ম্যাচেই বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন তিনি। দুই ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচের এওয়ার্ড উঠেছিল মুশফিকের হাতে।
তৃতীয় ম্যাচেও লড়াইয়ের আভাস দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ৫৪ বলে ২৮ রান করেছেন। তিন ম্যাচ খেলে ৭৯.০০ গড়ে ২৩৭ রান করেছেন মুশফিকুর রহিম। যার ফলে সিরিজের সেরা পুরস্কার জিতলেন তিনি।
সিরিজ সেরার পুরস্কার জিতে নিজের অনুভূতি প্রকাশ করেন মুশফিকুর রহিম। নিজের পারফরম্যান্স এ খুশি। দলের সবাইকে কৃতিত্ব দিলেন তিনি।
মুশি বলেন, ছেলেরা সিরিজের জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছিল। গত কয়েকমাসে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলিনি। তবে আমরা সিরিজের প্রথম দুটি ম্যাচে আমাদের পরিকল্পনাটি ভালভাবে সম্পূর্ণ করেতে পেরেছি। যদি আপনি ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তবে আপনার আরও বেশি বেশি অবদান রাখতে হবে। শ্রীলঙ্কা বিপক্ষে স্কোর করা সহজ দিক নয়, তারা আমাদের বিপক্ষে শক্তিশালী হয়ে ফিরে আসে। তারা কখনই হার মানতে চায় না।
নিজের ব্যাটিং নিয়ে মুশফিক বলেন, আমি উপভোগ করি (দায়িত্ব), যখনই আমার উপর চাপ পড়ে, আমি শান্ত থাকতে পছন্দ করি। এটি আমাকে ভাল করতে অনুপ্রেরণা জোগায়।
নিউজক্রিকেট/ রাসেল।
