করোনা নেগেটিভ সুজনের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনা পজিটিভ শনাক্ত হওয়ার মাত্র একদিনের মাথায় নেগেটিভ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। নমুনা পরিক্ষায় পজিটিভ হওয়ার পর নিজ বাড়িতে আইসোলেশনে চলে যান তিনি।

শনিবার আবারও নমুনা পরীক্ষা করা হলে সেই ফল নেগেটিভ এসেছে। এ বিষয়ে গণমাধ্যমকে সুজন বলেন, ‘শুক্রবারের রিপোর্টটি ঠিক ছিল না। ওই রিপোর্টটি ছাড়া প্রতিবারই নেগেটিভ এসেছে। অর্থাৎ সেটি ফলস রিপোর্ট এসেছিল। শনিবার দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ হই। আমি তবু সতর্ক আছি, আপাতত বিশ্রাম নেব। এখন আমার কাছে মনে হচ্ছে আমি মুক্ত।ঃ সবাই দোয়া করবেন।’

প্রসঙ্গত আজ রোববার থেকে শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শেষ হবে আগামী ২৮ মে। সিরিজের জন্য গত ১৮ মার্চ থেকে জৈব সুরক্ষা বলয়ে আছে বাংলাদেশ দল। এরই মধ্যে লংকা শিবিরে করোনার হানা পড়েছে। আক্রান্ত হয়েছিলেন দলের দুই ক্রিকেটার ইসোরো উদানা, শিরান ফার্নান্দো ও বোলিং কোচ চামিন্দা ভাস। তবে, সবশেষ পরিক্ষায় উদানা ও ভাস করোনা নেগেটিভ হলেও শিরান পজিটিভই থেকে যান।

এদিকে ম্যাচ নিয়ে কোন শংকা নেই বলে জানিয়েছে বিসিবি। নির্ধারিত সময়েই ম্যাচ অনুষ্ঠিত হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »