নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ নির্ধারিত সময়েই মাঠে গড়াবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন,”দুই দল ইতোমধ্যে হোটেল ছেড়েছে, মাঠের উদ্দেশে যাচ্ছে। খেলা হবে, কোনো বাধা ছাড়াই খেলা মাঠে গড়াবে। শিরান পজিটিভ আছে এখনও, তাকে আইসোলেশনে রাখা হয়েছে।”
