ঋদ্ধিমানের বিকল্প নিয়ে ইংল্যান্ড সফরে যাবে ভারত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

‌ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট চ্যাম্পয়নসশিপ এর ফাইনাল এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অনিশ্চিত ভারতীয় টেস্ট দলের নিয়মিত উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। আইপিএল চলাকালীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনা থেকে সেরে উঠলে তাকে রেখেই দল ঘোষনা করেছিল ভারত। তবে ম্যাচ খেলার মতো পরিপূর্ণ ফিট নন তিনি। আর তাঁতেই চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় দলের ম্যানেজমেন্টের কপালে। সে কারনেই তার বিকল্প কিপার নিয়েছে ভারত।

‌শ্রীকর ভরতকে ঋদ্বিমান এর বিকল্প কিপার হিসবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।ভারতের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ ভরত। এর আগে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট এবং ২০২০ সালে অষ্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও ভরতকে ডাকা হয়েছিল।যদিও ভারতের হয়ে কোনো ম্যাচে খেলা হয়নি তার।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে ঋদ্ধিমান ছাড়াও বিকল্প হিসেবে রয়েছে ঋষভ পান্ত। তবে ঋদ্ধিমানের বিকল্প হিসেবে শ্রীকর ভরতকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ঋদ্ধিমানের ইংল্যান্ডে বিমানে ওঠা প্রায় অনিশ্চিত। সে কারণেই ভরতকে নেয়া হয়েছে দলে। দিল্লিতে দুই সপ্তাহের কোয়ারেন্টাইন কাটিয়ে বোর্ডের অনুমতি নিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে কলকাতা গেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

 

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হওয়া সিরিজেও বিকল্প হিসেবে দলে ছিলেন তিনি। বুধবারই মুম্বইয়ের হোটেলে পৌঁছে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ভরত। সেই হোটেলেই একে একে গোটা দলের বাকি সদস্যরা এসে পৌঁছবেন। ২ সপ্তাহ কোয়ারেন্টাইন কাটিয়ে আগামী ২ জুন ইংল্যান্ডের বিমান ধরার কথা তাঁদের।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »