নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালের পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। প্রায় চার মাসের সফরের আগে লম্বা কোয়ারেন্টিন পালন করতে হবে ভারতীয় ক্রিকেটারদের। দেশে দুই সপ্তাহের নিভৃতবাসের পর ইংল্যান্ডে অবস্থান করে আরো ১০ দিনের কোয়ারেন্টিন চূড়ান্ত করেছে বিসিসিআই।
মুম্বাইয়ের একটি হোটেলে ভারতী ক্রিকেটদলের দুই সপ্তাহের কোয়ারেন্টিন শুরু হবে বুধবার থেকে। তার আগে নিজ নিজ বাসভবনে থেকেই তিনটি আরটি-পিসিআর টেস্ট করাতে হবে ক্রিকেটার ও স্টাফদের। সব পরীক্ষায় নেগেটিভ হলে টিম হোটেলে প্রবেশ করতে পারবেন তারা। দলের যারা মুম্বইয়ে থাকেন, তাদের হোটেল কোয়ারেন্টিন শুরু আগামী সোমবার থেকে। তবে বুধবার থেকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে হবে কোহলিদের। ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, কোচ রবি শাস্ত্রীরা মুম্বাইয়ে থাকেন।
মুম্বাইয়ে ১৪ দিন কোয়ারেন্টিন পর্ব শেষে ইংল্যান্ডের উদ্দশ্যে রওনা হবে ভারত। ২লা জুন চার্টার্ড ফ্লাইটে মুম্বাই থেকে সাউদাম্পটনে যাবে ভারত।নইংল্যান্ড পৌঁছে ১০ দিনের কোয়ারেন্টিন পালন করবেন বিরাট কোহলিরা। তবে এর মাঝে নিজেদের মধ্যে ব্যাক্তিগত অনুশীলন করার সুযোগ থাকবে।
আগামী ১৮ জুন থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে নামার আগে ইংল্যান্ডের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ২লা জুন লর্ডসে প্রথম ম্যাচের পর বার্মিংহ্যামে হবে দ্বিতীয় ম্যাচ।
