হত্যার হুমকি পেয়েছিলেন ডু প্লেসিস-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

প্রতিবারই ভাল সম্ভাবনা নিয়েই বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথমদিকে ভাল খেললেও কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে তার ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেনা। কখনও নিজেদের ভুলে, আবার কখনও দুর্ভাগ্যের শিকার হয়ে ফাইনালে ওঠার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের।

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে এমনি এক ঘটনার মুখোমুখি হয়েছিল প্রোটিয়ারা। তৃতীয় কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। ম্যাচটি হারার পর মৃত্যু হুমকি দেয়া হয়েছিল দলের তারকা প্লেয়ার ফাফ ডু প্লেসিকে। শুধু তাঁকেই নয়, সঙ্গে তাঁর স্ত্রীকেও হুমকি দিয়েছিল একদল দূর্বৃত্তরা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটের একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘ওই ম্যাচের পর আমি মৃত্যুর হুমকি পেয়েছিলাম। আমার স্ত্রীও মৃত্যুর হুমকি পেয়েছিল। আমরা সামাজিক যোগাযোগমাধ্যম চালু করেছি আর আমাদের উড়িয়ে দেয়া হয়েছিল। এটা খুবই ব্যক্তিগত হয়ে উঠেছে। বেশ কিছু আপত্তিকর জিনিস বলেছিল যা আমি পুনরাবৃত্তি করব না।’

ম্যাচের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সেটি ছিল ২০১১ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। যেখানে আগে ফিল্ডিং করতে নেমে ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহিরদের বোলিং তোপে নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ডকে ২২১ রানে আটকে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

২২২ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে বিপর্যয়ে পরে হাশিম আমলা ডি ভিলিয়ার্সরা। তারা। তবে এই ম্যাচে কেউই খুব বড় ইনিংস খেলতে পারেননি। ডু প্লেসি যখন ক্রিজে আসেন তখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১২১ রান।

ডু প্লেসি ব্যাটিংয়ে আসার পরই ধস নামে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারের। পরবর্তী ২৫ রান তুলতেই ৪ উইকেটে হারায় প্রোটিয়ারা। শেষ পর্যন্ত ৪৩ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন ডু প্লেসিও। আর প্রায় সাত ওভার বাকি থাকতেই ১৭২ রানে গুটিয়ে যায় তাঁরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »