দলে ফিরতেই পিসিবিকে ‘ব্ল্যাকমেইল’ করছেন আমির!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টিম ম্যানেজমেন্টের সাথে ব্যক্তিগত রেষারেষির কারণে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তবে আমিরের এ বিষয়টিকে ভিন্ন চোখে দেখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া।

সম্প্রতি মিডিয়ায় খবর এসেছে, ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলবেন এই বাঁহাতি পেসার। এরপরই আমিরের এই ইস্যূতে কথা বলেছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার কানেরিয়া। তাঁর মন্তব্য, আমির এসব করছে পিসিবিকে ব্ল্যাকমেইল করার জন্য। যাতে করে আবারো দলে ফিরতে পারেন।

তিনি বলেন,”আমি তাঁর (আমির) থেকে কিছু নিয়ে নিচ্ছি না। সবারই নিজস্ব মতামত প্রদানের অধিকার রয়েছে। তবে আমার মনে হচ্ছে, সে তাঁর এমন মন্তব্য দিয়ে বোর্ডকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, যাতে করে আবারো দলে ফিরতে পারে। ইংল্যান্ডের নাগরিকত্ব নেওয়া এবং আইপিএলে খেলার ইচ্ছে পোষণ করে সেটিই বোঝাতে চাচ্ছেন।”

স্পট ফিক্সিংয়ের পর আমিরকে দলে ফেরাতে পিসিবি যে চেষ্টার কমতি রাখেনি সেটা তাঁর বোঝা উচিত বলে মনে করেন কানেরিয়া।

তিনি বলেন,“আমিরের বোঝা উচিত স্পট ফিক্সিংয়ের কেলেংকারির পর তাকে দলে ফেরাতে পিসিবি সব ধরণের সহায়তা করেছে। কিন্তু গত দেড় বছরের আমিরের পারফরম্যান্স একদম শুন্য। হ্যাঁ, এটা ঠিক যে সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ করেছে। তবে তারপর থেকে দলে বলার মতো অবদান ছিল না আমিরের।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »