বাংলাদেশে আসার আগে করোনার ভ্যাকসিন নেবেন স্মিথ-ওয়ার্নাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে অস্ট্রেলিয়া দল। এরপর ক্যারিবিয়ান দ্বীপ থেকে ফিরেই বাংলাদেশের মাটিতে পা রাখতে পারেন স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। তবে এই দুই সফরের আগেই করোনার ভ্যাকসিন নিতে চান অজি ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়া বোর্ড জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই শীর্ষস্থানীয় সকল ক্রিকেটারদের ভ্যাকসিন প্রদান করা হবে। সুতরাং বলায় যায় ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে আসবেন তারা। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তা নিয়ে আলাপ আলোচনাও চলছে সিএ’র।

আগামী মাসেই ক্রিকেটাররা ভ্যাকসিন পাবেন বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দল সম্পর্কিত কর্মকর্তা বেন ওলিভার। তিনি বলেন,’‘আমরা আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগেই দল ভ্যাকসিন পেয়ে যাবে। এ নিয়ে রাষ্ট্রের সংশ্লিষ্টদের সাথে আমরা আলোচনা করছি। ক্রিকেটের জন্য বাড়তি কোনো সুবিধা আমরা চাচ্ছি না।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »