নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের মাটিতে নয়টি সিরিজ খেলবে বাংলাদেশল। সব মিলিয়ে আগামী ২০২৩ সাল পর্যন্ত ৪৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে হোম অফ ক্রিকেটে। এবং প্রতিটি ম্যাচ সরাসরি টিভি সম্প্রচারের স্বত্ব কিনেছে “ব্যানটেক” নামক একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠান। আগামী দুই বছরের জন্য টিভি সম্প্রচার স্বত্ব পেয়েছে তারা।
চলতি বছরের জানুয়ারিতে টি স্পোর্টস এবং গাজী টিভি কে পিছনে ফেলে ১৭ কোটি ৯৭ লাখ টাকায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য সম্প্রচার স্বত্ব কিনেছিলো তারা। এবার দুই বছরের জন্য ঘরের মাঠে বাংলাদেশের সকল সিরিজ সম্প্রচার স্বত্ব কিনলো এই বিজ্ঞাপন প্রতিষ্ঠানটি।
বিসিবি গত ২৮ এপ্রিল হোম সিরিজ সম্প্রচারের অধিকারের জন্য ১৮ই মে, ২০২১ থেকে ৫ ই অক্টোবর, ২০২৩ এর জন্য আর্থিক প্রস্তাবের আমন্ত্রণ জানিয়েছিলো।
