আইপিএল খেলা জটিল হতে যাচ্ছে- স্টোকস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দেশের জন্য খেলায় ব্যস্ত থাকায় এবারের আসরের আইপিএলের স্থগিত বাকি ম্যাচগুলোতে ইংলিশ ক্রিকেটারদের থাকা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। আন্তর্জাতিক সিরিজ থাকায় সে সময় তারা এভেইলএবল থাকবেন না। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালক জানিয়েছিলেন পুনরায় চালু হওয়া আইপিএলে ইংলিশ ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কার কথা।

ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেছিলেন, ‘আমরা পুরো এফটিপির সময়সূচি পেয়েছি। যদি সেপ্টেম্বর এবং অক্টোবরে বাংলাদেশ এবং পাকিস্তান সফর ঠিক সময়ে অনুষ্ঠিত হয়। আমি আশা করি ক্রিকেটাররা সেখানে দেশের হয়ে খেলবে।’

ইংল্যান্ড ক্রিকেটাররা স্থগিত পরবর্তী ম্যাচগুলোতে থাকবেন না বলেও বেশ কথা হচ্ছে। এ ব্যাপারে তিনি বলেন ইসিবি যেভাবে বলেছে সেভাবে আসলে ইংলিশ ক্রিকেটাররা এবার আর আইপিএলে খেলতে পারবে না।

তিনি বলেন, ‘আমরা আসলে জানি না কখন আবারো টুর্নামেন্টটি আয়োজিত হতে পারে। কিন্তু ইসিবি যেভাবে বলছে তাতে মনে হচ্ছে আইপিএল খেলার বিষয়টি জটিল হতে যাচ্ছে। এই বছরের পর আশা করি আইপিএলে পুরো মৌসুম খেলতে পারব।’

আইপিএলের শুরুর দিকেই ক্রিস গেইলের ক্যাচ ধরতে গিয়ে ৩ মাসের জন্য মাঠের বাইরে চলে যান বেন স্টোকস। প্রায় দীর্ঘদিন খেলার বাইরে থাকবেন এই অলরাউন্ডার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কবে আবার খেলতে নামব এ বিষয়ে কোন তারিখ বলতে পারছি না। কিন্তু আমার চোটের যেভাবে উন্নতি ঘটছে তাতে আশা করি ৩ মাসের আগে সুস্থ হতে পারব না। এই ব্যাপারগুলোতে আসলে নিশ্চিত করে কিছু বলাটা কঠিন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »