আইপিএল মাঠে গড়ালে অনিশ্চিত ইংলিশ ক্রিকেটাররা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়াই মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেখানে বেশ কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার পরই স্থগিত করা হয় আইপিএলের ১৪তম আসর।

তবে নতুন সূচিতে আইপিএল আয়োজনের ভাবনায় রয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বাকি অংশ দুবাই বা অন্য কোথাও আয়োজন করতে চাইছে ভারত।কিন্তু এরপর বাকি অংশ আয়োজন হলে ইংল্যান্ডের ক্রিকেটারদের নাও পেতে পারে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো।

ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলি জাইলস জানিয়েছেন, নতুন সূচিতে আইপিএল হলে ইংলিশ ক্রিকেটারদের সেখানে খেলার সম্ভাবনা সামান্যই।

জাইলস বলেন,”আমরা এখনও জানি না, নতুন করে গুছিয়ে আইপিএল কেমন হবে, কোথায় বা কবে হবে। তবে এই গ্রীষ্মে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ যখন শুরু করব। এরপর আমাদের সূচি অসম্ভব ব্যস্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজসহ আমাদের অনেক গুরুত্বপূর্ণ ও হাই-প্রোফাইল খেলা আছে। নিজেদের ক্রিকেটারদের দেখভাল ঠিকঠাক করতে হবে আমাদের।নিউজিল্যান্ড সিরিজের প্রেক্ষাপট ছিল অন্যরকম। ওই ম্যাচগুলো ঠিক করা হয়েছিল জানুয়ারির শেষ দিকে, ততদিনে ক্রিকেটারদের পুরো আইপিএল খেলার ব্যাপারে চু্ক্তি হয়ে গিয়েছিল। কিন্তু সামনের সূচি যদি সবগুলো ঠিকঠাক হয়, আমি ছেলেদের সবাইকে পাওয়ার আশা করছি। ইংল্যান্ডের ক্রিকেটারদের ইংল্যান্ডের ম্যাচেই খেলানোর পরিকল্পনা আমাদের।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »