জাতীয় দল নয়, লিগ খেলাকেই প্রাধান্য দিবেন হোল্ডার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বেশ কিছুদিন ধরেই জেসন হোল্ডার এর সাথে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) এর সাথে মনোমালিন্য চলছে। এবার সেটা স্পষ্ট হয়ে গিয়েছে হোল্ডারের কথায়। বাংলাদেশ সফরে না আসার কারনে অধিনায়কত্ব হারানো হোল্ডার নিজের চাপা ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সাথে হতাশা প্রকাশ করে বললেন জাতীয় দল নয় এখন থেকে লীগকেই প্রধান্য দিবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের নতুন প্রজন্মের একজন নন্দিত ক্রিকেটার জেসন হোল্ডার। তার ব্যাপারে বলতে গেলে শুরুতেই বলতে হবে হি ক্যান ব্যাট, হি ক্যান বল,হি ক্যান ফিল্ড,হি ক্যান লিড, হি ক্যান এভরিথিং। ওয়েস্ট ইন্ডিজের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে জেসন হোল্ডার যখন ওয়েস্ট ইন্ডিজ এর নেতৃত্ব নিলেন তখন নানা কারনে টালমাটাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মাত্র ২৩ বছর বয়সে নেতৃত্বভার পেয়ে এই দলটিকে নিয়ে লড়াই করেছেন অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। কখনো হয়তো সফল ছিলেন, কখনো ব্যর্থ। কিন্তু ব্যাটে, বলে হোল্ডার ছিলেন অন্যান্য। তিন ফর্মেটেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

চলতি বছরের জানুয়ারি মাসে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সবকিছু ঠিক থাকলে অধিনায়ক হিসাবেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল তার। কিন্তু করোনাভাইরাসের ভীতির কারণে বাংলাদেশ সফরে আসেননি হোল্ডার। ওই সিরিজের আগেও অবশ্য তিনিই ছিলেন অধিনায়ক। কিন্তু পরের সিরিজ থেকেই বনে গিয়েছেন সাবেক অধিনায়ক। জাতীয় দলের জন্য অর্থকড়ি বিসর্জন দিয়েও নেতৃত্ব হারিয়ে হতাশ হয়েছেন তিনি। আইপিএল খেলতে গিয়ে ভারতে অবস্থানকালেই এক সাক্ষাৎকারে হোল্ডার তার ক্ষোভ প্রকাশ করেছেন। জাতীয় দল ছেড়ে লিগের খেলাকে প্রাধান্য দেওয়ার কথাও সরাসরি বলেছেন।

তিনি বলেন, ‘দেশের হয়ে খেলার জন্য আমি অনেক অর্থ হাতছাড়া করেছি। আমি এখন যেমন আছি, এরচেয়ে তো অনেক ভালো অবস্থানে থাকতে পারতাম। এখন থেকে আমি আরও স্বার্থপর হয়ে যাব। জাতীয় দলের খেলা নয়, লিগের খেলাকেই প্রাধান্য দিবো।’

ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াররা যেখানে ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যাস্ত থাকে জেসন হোল্ডার সেখানে ব্যাতিক্রম। তারপরেও যখন বোর্ড তার ব্যাক্তিগত মতামতের সম্মান না জানিয়ে তার নেতৃত্ব কেরে নেন তখনঅকপটে নিজের হতাশার কথা জানিয়েছেন তিনি।

হোল্ডার বলেন, ‘আমার হতাশ লাগে কারণ আমার মতো ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে খেলার জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছেড়ে দেয় কিন্তু বোর্ড তাদের যথাযথ সম্মান দেয় না। এমনটি ঘটবে জানলে আমি কখনো জাতীয় দলকে বেছে নিতাম না। আমার কাছে অনেক সুযোগ ছিল। আমি ইংল্যান্ডে কাউন্টি, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলেছি। অর্থ উপার্জনের অনেক উপায় ছিল আমার হাতে।

উল্লেখ্য নেতৃত্ব হারালেও ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে আছেন হোল্ডার। দলের একমাত্র খেলোয়াড় হিসাবে তিন ফর্মেটেই রয়েছে তার নাম।

নিউজক্রিকেট/রাসেল!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »