যুক্তরাষ্ট্রের হয়ে পাকিস্তানের একশ ক্রিকেটার খেলতে চাই-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভবিষ্যতে শক্তিশালী দল গড়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কয়েক বছর ধরে। বিশ্বের নানা দেশের অনেক ক্রিকেটারই চলে যাচ্ছেন সেখানে খেলার জন্য। গেল বছর পাকিস্তানের ক্রিকেটার সামি আসলামের যুক্তরাষ্ট্রে চলে এসেছিল খেলতে। যে কারণে দেশটির ক্রিকেটে সবথেকে আলোচিত ঘটনা ছিল এটি।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার ছিলেন সামি আসলাম। বাদ পড়ার পর লম্বা সময় আর জাতীয় দলে সুযোগ না পেয়ে গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি।দেশটিতে পাড়ি জমিয়ে ভালোই আছেন। সাথে জানালেন পাকিস্তান ছেড়ে অনেক প্রথম শ্রেণির ক্রিকেটারই নাকি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চান, সংখ্যায় প্রায় একশর মতো।

তিনি বলেন,”আমি নিশ্চিত করে বলতে পারি, পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে না থাকা অনেক ক্রিকেটার যুক্তরাষ্ট্রে থিতু হতে চায়। একশর বেশি প্রথম শ্রেণির ক্রিকেটারের ফোন পেয়েছি আমি, তারা সবাই খোঁজখবর নিচ্ছে। এমনকি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরমাররাও এখানে আসতে চায়।”

গত বছর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও এখনো দেশটির হয়ে খেলার অনুমতি পাননি। তিন বছর পর পাবেন খেলার সুযোগ। তবুও পাকিস্তান ছেড়ে ভালোই আছেন বলে জানালেন।

সামি বলেন,”যুক্তরাষ্ট্রের হয়ে খেলার অনুমতি পেতে তিন বছর লাগবে, ২০২৩ সালের নভেম্বর থেকে আমি খেলার জন্য বিবেচিত হব। এক শতাংশ আক্ষেপও নেই আমার। পাকিস্তানের ক্রিকেটে দুই বছর হতাশায় ডুবে থাকার পর এখানে খুবই ভালো আছি। গত ৫-৬ বছরে ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে পারফর্ম করার পরও নির্বাচকদের উপেক্ষা পেতে পেতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। দলে নেওয়া হলেও দু-এক ম্যাচ খেলিয়ে বাদ দেওয়া হতো। কঠিন কন্ডিশনে পারফর্ম করার পরও বাদ পড়েছি। কেউ কেউ আছে, ১০ ম্যাচে ব্যর্থ হলেও সুযোগ পায়, আমি দুই ম্যাচ খারাপ করলেই বাদ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »