কোহলিদের থাকতে হবে ১৮ দিনের কোয়ারেন্টাইনে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। করোনার প্রকোপ থাকায় কোহলির দলকে দুইবার কোয়ারেন্টাইন পালন করতে হবে। এমনটাই জানিয়েছে বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়ার এক কর্মকর্তা।

প্রথমে ভারতীয় দল দেশের মাটিতে ৮ দিনের কোয়ারেন্টাইন পালন করবে। এরপর তারা ইংল্যান্ডে পৌছে সেখানে আবার ১০ দিনের কোয়ারেন্টাইন পালন করবেন। তবে ক্রিকেটাররা ইংল্যান্ডের অনুশীলনের সুযোগ পাবেন।

এশিয়ান নিউজ এজেন্সিকে (এএনআই) বিসিসিআইয়ের এক কর্মকর্তা এমনটাই নিশ্চিত করেছেন। তিনি বলেন,”আপনি আশা করতে পারেন ছেলেরা আগামী ২৫ মে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে এবং তাদের প্রথমে ৮ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। যেখানে শুধু কোভিড-১৯ এর পরীক্ষা করানো হবে এবং তারা ইংল্যান্ড সিরিজের জন্য কোন ধরণের প্রস্তুতিও নিতে পারবে না।”

তিনি আরো বলেন,”২ জুন যুক্তরাষ্ট্রে পৌছানোর পর ছেলেদের আরো ১০ দিনের একটি কোয়ারেন্টাইন পালন করতে হবে। ক্রিকেটাররা ভারতের জৈব সুরক্ষা বলয় থেকে একটি চাটার্ড ফ্লাইটে ইংল্যান্ডে পৌছাবে এবং জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে। এবার সেখানে অনশীলনের সুযোগ পাবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »