নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে স্থগিত হয়ে গিয়েছে আইপিএলের এবারের আসর। জৈব সুরক্ষা বলয়ের মাধ্যমে চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কিন্তু করোনার থাবা ছাড়ল না আইপিএলকেও।
একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার পর শেষ পর্যন্ত আইপিএল স্থগিত করতে বাধ্য হয় বিসিসিআই। যার ফলে প্রায় ২৫ হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে দেশটির ক্রিকেট বোর্ডকে। এদিকে টুর্নামেন্ট স্থগিত হওয়ায় একে একে বাড়ি ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা।
চেন্নাই সুপার কিংস সবার আগে বিদেশি ক্রিকেটারদের বাড়ি ফেরা নিশ্চিত করতে চাইছে।দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও এই সিদ্ধান্তের পক্ষে। তিনি নিজেই সবার বাড়ি ফেরার পর হোটেল ছাড়বেন!
ইন্ডিয়ান এক্সপ্রেসকে চেন্নাইয়ের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,’‘মাহি ভাই বলেছেন, তিনি সবার পরে হোটেল ছাড়বেন। তিনি চাইছেন, সবার আগে বিদেশিরা বাড়ি ফিরে যাক, এরপর ভারতীয়রা। সবাই নিরাপদে বাড়ি ফেরার পর শুক্রবার শেষ ফ্লাইট ধরতে পারেন মাহি ভাই।”
