খেলোয়াড়-স্টাফসহ আইসোলেশনে দিল্লি ক্যাপিটালস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কড়া জৈব সুরক্ষা বলয় তৈরি করেও করোনার থাবা থেকে রেহায় পেলো না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। গতকাল ২৯তম ম্যাচে মাঠে নামার কথা ছিল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু এই ম্যাচ শুরুর ঘন্টা খানেক আগেই বন্ধ হয়ে যায় খেলা।

জানা যায় করোনায়  আক্রান্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার এবং সদস্যরা। এর পরপরই ম্যাচটি স্থগিত করে দেয়া হয়। দুই ফ্রাঞ্চাইজির ক্রিকেটার এবং স্টাফরা আক্রান্ত হওয়াই ঝুঁকি না নিয়ে আইসোলেশনে পাঠানো হয়েছে পুরো দিল্লি ক্যাপিটালসকে। কারণ কলকাতার সর্বশেষ ম্যাচ এই দলের বিপক্ষেই খেলেছিল।

এ নিয়ে দিল্লির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন,”আমরাই যেহেতু কলকাতা নাইট রাইডার্সের সবশেষ প্রতিপক্ষ ছিলাম, তাই আমাদের আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এখন আমরা যে যার রুমে অবস্থান করছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »