যেখানেই যেতাম সেখানেই ডোপ টেস্ট করানো হতো- রাসেল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০১৪ সালে আইপিএলে তাকে ছেঁড়ে দিয়েছিল দিল্লি ফ্রাঞ্চাইজিটি। তখন নিলাম থেকে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এরপরে পাল্টাতে শুরু করে রাসেলের টি-টোয়েন্টির ক্যারিয়ার। তবে এই পরিবর্তনের পিছনে বড় অবদান রয়েছে কলকাতার।

এরপর থেকেই নিয়মিত সব আসরেই কলকাতার হয়ে খেলে যাচ্ছেন রাসেল। সব মৌসুমে কলকাতার হয়ে খেললেও মাঝের এক মৌসুম কেকেআরে ছিলেন না তিনি।

কারণ সেই মৌসুমে নিষিদ্ধ হয়েছিলেন রাসেল। ডোপ টেস্ট কেলেঙ্কারিতে জরিয়ে পড়েছিলেন। রাসেল জানিয়েছেন, সেটি ছিল তার জীবনের অন্যতম বাজে সময়। যা তিনি একে বারেই ভুলে যেতে চান।

কলকাতার ইউটিউব চ্যানেলে রাসেল বলেন,”২০১৭ সালটা জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল। দুরন্ত ফর্মে থাকা অবস্থায় নিষিদ্ধ হয়েছিলাম। অসাধারণ ব্যাটে-বলে হিট করছিলাম। আমি যেখানেই খেলতে যাচ্ছিলাম সেখানেই ডোপ টেস্ট দিতে হচ্ছিল। ১০০ মিটারের ওপর ছক্কা হচ্ছিল অনেক। আর ছোট্ট রানআপেও ১৪০-এর ওপর বল করতে পারতাম বলে মানুষ প্রশ্ন করতে শুরু করল, আমি কি ড্রাগস নিই! তবে আমি জানতাম কীভাবে বেরিয়ে আসতে হয় এসবের থেকে। কেউ আমাকে রাস্তা দেখায়নি। আমি জানতাম এটা জুতো পরার মতোই একটা বিষয়। ওই সময়টাই আমাকে শক্তিশালী করেছে।”

রাসেল আরও বলেন,”ইডেনের দর্শকের সামনে খেলাটা অনেক মিস করি। যেখানে আমি জানি হাজার হাজার মানুষ আমার সমর্থনে। এটাই এগিয়ে নিয়ে যায় আমাকে। ইডেনই ভিতরের আগুনটা বার করে এনেছে। প্রথম বল ফেস করার আগেই হোক বা প্রথম রানআপ নেওয়ার সময়, দর্শকের গর্জন যেন এক অদ্ভুত অনুভূতি দেয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »