নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাল্লকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার কাছে ২০৯ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ৪৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ দিনের প্রথম সেশনে ২২৭ রানে অলআউট হয়েছে টাইগাররা।
৫ উইকেটে ১৭৭ রান নিয়ে পঞ্চম দিনের শুরুতেই দুই উইকেট হারায় টাইগাররা। লিটন দাশ ও তাইজুলের উইকেট হারিয়ে প্রথম সেশনেই হারের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। এরপর জয়াবিক্রমার ম্যাজিকে টানা উইকেট হারিয়ে মাত্র ২২৭ রানে গুড়িয়ে যায় টাইগারদের ইনিংস।
এর আগে প্রথমে টসে জিতে ব্যাট করে প্রথম ইনিংসে করুনারত্নে ও থিরিমান্নের দূর্দান্ত সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪৯৩ রান সংগ্রহ করে লংকানরা। টাইগারদের পক্ষে তাসকিন শিকার করেন ৪ উইকেট। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তামিমের ৯২ রানের দূর্দান্ত ইনিংসের পরেও জয়াবিক্রমার ফাইফর ও রামেশ মেন্ডিস-লাকমলের বোলিং জাদুতে মাত্র ২৫১ রানেই গুড়িয়ে যায় টাইগারদের প্রথম ইনিংস। জয়াবিক্রমা অভিষেকেই শিকার করেন ৬ উইকেট।
এরপর টাইগাররা ফলোয়ানের পড়লে ফলোয়ান উঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে লংকানরা। করুনারত্নের ফিফটিতে ৯ উইকেটে ১৯৪ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ৪৩৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে রামেশ মেন্ডিস ও জয়াবিক্রমা জাদুতে ২২৭ রানেই থামে টাইগারদের ইনিংস। জয়াবিক্রমা ৫ ও মেন্ডিস শিকার করেন ৪ উইকেট। ম্যাচে ১০ উইকেট শিকার করলেন তিনি। অভিষেকেই টেন ফর শিকারের কীর্তি গড়েন তিনি।
