ফিরে গেলেন লিটন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশে। টপ ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল তামিম সাইফরা । লিটন দাস ১৪ ও মেহেদী হাসান মিরাজ ৪ রান নিয়ে দিন শুরু করলেও জুটি বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। ১৭ রান করেই ফেরেন সাজঘরে।

যেমনটা ধারণা করা হয়েছিলো তেমনটাই ঘটতে চলেছে ক্যান্ডি টেস্টে। শ্রীলঙ্কার স্পিন সামলে জয়ের অসম্ভব লক্ষ্য থেকে দূরে সরে গেছে বাংলাদেশ। শেষ দিন জিততে দরকার আরও ২২২ রান। হাত মাত্র ৩ উইকেট। এর আগে ৯ উইকেটে ১৯৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিক শ্রীলঙ্কা।

কে বাঁচাবে বাংলাদেশকে, কে দেবে এতটুকু আশা? পাল্লেকেলেতে শেষদিন অসম্ভবকে সম্ভব করার লক্ষ্য লিটন দাস আর মেহেদী হাসান মিরাজের উপরই তো ছিল শেষ ভরসা কিন্তু ভরসার অদপতন। চাপ আর দায়িত্ব দুটোই ক্যান্ডির পাহাড়গুলোর চেয়েও উচু।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »