রফিক মিরাজকে পিছনে ফেলে তাইজুলের রেকর্ড

নিউজ ডেস্ক »

রাবণের দেশ শ্রীলংকায় সাদা পোশাকের ক্রিকেট লড়ছে বাংলাদেশ, প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্টে হারের সামনে দাড়িয়ে বাংলাদেশ। দল খারাপ অবস্থায় থাকলেও দুর্দান্ত বোলিং করে রেকর্ড গড়েছেন তাইজুল ইসলাম। ২য় ইনিংসে ৫ উইকেট নিয়ে পিছনে ফেলেছেন কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিককে ।

পাল্লেকেলেতে আজ ৫ উইকেট নিয়ে তাইজুল পিছনে  ফেলেছেন মোহাম্মদ রফিককে। আজকের পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ারে মোট আটবার পাঁচ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। আটবারের মধ্যে বিদেশের মাটিতে এটি তার দ্বিতীয়। বিদেশের মাটিতে প্রথমবার পাঁচ উইকেট শিকার করেছিলেন ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এতদিন মেহেদী হাসান মিরাজ ও বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তী রফিকের সঙ্গে যৌথভাবে ‘৭’ বার পাঁচ উইকেট শিকার করার কীর্তি ছিল তাইজুলের। তবে পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে রফিক ও মিরাজকে ছাড়িয়ে গেলেন তাইজুল।

টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকার করার কীর্তি রয়েছে সাকিব আল হাসানের। ৫৭ টেস্ট খেলে ক্যারিয়ারে ১৮বার পাঁচ উইকেট শিকার করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »