টাইগারদের জয়ের জন্য প্রয়োজন ২৬০ রান-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাল্লেলেকেতে সিরিজের ২য় ও শেষ টেস্টে লংকানদের দেওয়া ৪৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দিনশেষে রান করেছে টাইগাররা। শেষ দিনে প্রয়োজন রান, হাত উইকেট।

আগের দিনের ২ উইকেটে ১৭ রান নিয়ে ৪র্থ দিনে ব্যাট করতে নেমে করুনারত্নের ফিফটির পরেও মিরাজ-তাইজুলদের ঘূর্নিতে দ্রুত একের পর এক উইকেট হারাতে থাকে লংকানরা। করুনারত্নে ৬৬ রানে ফিরলেও ধনঞ্জয়া ডি সিলভার ৪১ রানে বড় সংগ্রহের দিকে এগোয় লংকানরা। এদিকে তাইজুলের ঘূর্নিতে একপ্রান্তে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

এরপর শেষ দিকে পাথুম নিসাকা ও ডিকভেলার দুইজনের ২৪ রানে ৪০০ এর বেশি লক্ষ্যমাত্রা পেরোয়। তাইজুল শিকার করেন ৫ উইকেট। শেষ দিকে লাকমলের ১২ রানে ৯ উইকেটে ১৯৪ রানে নিজেদের ২য় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। সফরকারীদের পক্ষে তাইজুল ৫ ও মিরাজ শিকার করেন ২ উইকেট।

জবাবে ৪৩৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৩১ রান আসে টাইগারদের। তামিম ইকবাল ২৪ রানে ফিরলে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দিনশেষে ৫ উইকেটে ১৭৭ রান করেছে টাইগাররা। মুশফিক সর্বোচ্চ ৪০ রান করেন। লংকানদের পক্ষে রামেশ মেন্ডিস ৩ টা ও জয়বিক্রমা নেন ২ উইকেট। শেষ দিনে টাইগারদের প্রয়োজন ২৬০ রান আর লংকানদের দরকার ৫ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »