‘২০২৭’ বিশ্বকাপে খেলবে ১৪ দল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি আয়োজিত সবচেয়ে মর্যাদাপূর্ন আসর ওয়ানডে বিশ্বকাপ। জাঁকজমকপূর্ণ এই আসরের প্রতিনিধিত্ব করেন বিশ্বের সেরা দলগুলো। সেরা দল গুলোর পাশাপাশি সহযোগী দল গুলোও বিশ্বকাপ খেলা গৌরব অর্জন করে। কিন্তু গত ওয়ানডে বিশ্বকাপে (২০১৯) র্যাংকিংয়ে শীর্ষ ৮ দলের সাথে বাছাই পর্ব খেলা দুই দলসহ ১০ দল নিয়ে আয়োজন করা হয় বিশ্বকাপের ১২ তম আসর। তবে আগামী আসরে দল বাড়ানো নিয়ে কাজ করছে আইসিসি। ২০২৭ সালে ১৪ দল নিয়ে হতে যাচ্ছে বিশ্বকাপ এর ১৩ তম আসর।

১০ দল নিয়ে অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। ২০২৩ সালেও থাকবে ১০ দলই। তবে ২০২৭ সালের বিশ্বকাপে আসবে বড় পরিবর্তন, বাড়বে দলের সংখ্যা। ১৪ দল নিয়ে হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। আলোচনায় ছিল ১৬ দলের বিশ্বকাপও। কিন্তু শেষ পর্যন্ত আইসিসির নিতি নির্ধারকদের চাওয়া ১৪ দল নিয়েই হোক ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। অবশ্য এ নিয়ে এখনও চূড়ান্তভাবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

২০০৭ বিশ্বকাপে মোট ১৬ দল খেলেছিল। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সেই আসরে ১৬ দল নিয়ে রবিন রাউন্ড পদ্ধতিতে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের ৯ম আসর। তারপর ২০১১/২০১৫ সালে দল কমে ১৪ দলে নেমে আসে। ২০১৯ সালে এসে দলপর সংখ্যা দাঁড়ায় ১০ টিতে। যার কারনে তুলনামূলক ছোট দল গুলো ছিটকে পড়ে বিশ্বকাপ থেকে। বিশেষ করে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড এর মত দলও ২০১৯ বিশ্বকাপ খেলার টিকিট পায় নি।

১৯৮৩ সালের পর প্রথম জিম্বাবুয়ে কোন বিশ্বকাপ ক্রিকেটে অনুপস্থিত ছিল। এছাড়া ২০০৭ বিশ্বকাপ থেকে নিয়মিত খেলে আসা আয়ারল্যান্ডও এই সিদ্ধান্তে পর বিশ্বকাপ থেকে ছিটকে পরে। টেস্ট স্টাটাস পেতে বিশ্বকাপের পারফরম্যান্স সাহায্য করেছে আয়ারল্যান্ডকে।২০০৭ বিশ্বকাপে পাকিস্তান ও বাংলাদেশ হারিয়ে চমক জাগায় দলটি। এরপর , ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ড হারায় আয়ারল্যান্ড। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ এর মতো শক্তিশালী দলকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার কথা জানান দেয় আইরিশরা। কিন্তু ২০১৯ বিশ্বকাপের বাছাই পর্বে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় সর্বশেষ বিশ্বকাপ খেলা হয়নি তাদের।

আয়ারল্যান্ড বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেছিলেন, ‘ক্রিকেট আয়ারল্যান্ড এখনো বিশ্বাস করে বিশ্বকাপে দল সংখ্যা ১০ অনেক কম। এটা ক্রিকেটের অন্যতম বড় সমস্যাও। এ নিয়ে আমরা অনেক কাজ করছি।

নিউজক্রিকেট/ রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »