নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছে। গেল আসরের মতো চলতি আসরেও ম্যাচ অনুষ্ঠিত হবে একটি ভেন্যুতে।
গতকাল মঙ্গলবার ভার্চুয়াল সভা শেষে সিপিএল মাঠে গড়ানোর তারিখ ঘোষণা করে সিপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা পিট রাসেল। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্টটি।কোভিডের কারণে গত আসরে টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হয় ত্রিনিদান অ্যান্ড টোবাগোয়। এবারের আসরের ৩৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে।
এ বিষয়ে তিনি বলেন,”আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ২০২১ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে আমরা সিপিএল আয়োজন করতে যাচ্ছি। আমরা তাঁদের ধন্যবাদ জানাতে চাই, যারা কি না সুন্দর এই দেশে টুর্নামেন্ট আয়োজনে সকল সহযোগিতা করেছে।”
