শ্বাসরুদ্ধকর ম্যাচে ব্যাঙ্গালুরুর জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দিল্লি ক্যাপিটালসকে মাত্র এক রানে হারিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে পা দিলো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১৭১ রান করতে সক্ষম হয় দিল্লি।

মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারে নি ব্যাঙ্গালুরু। টেবিলে টপে যাওয়ার লড়াইয়ের শুরুটা নিজেদের মতো করে সাজাতে পারেনি কোহলি-পাদ্দিকলরা। মাত্র ৬০ রানেই প্রথম তিনজন আউট! রজত পাতিদারের ৩১ আর ডিভিয়ার্সের ঝড়ে প্রাণ ফিরে পায় ব্যাঙ্গালুরু। চাপ কাটয়ে বড় সংগ্রহের দিকে এগোয় তারা। পাতিদার ফিরলেও এক প্রান্তে একা হাতে তান্ডব চালান ডিভিলিয়ার্স।

ডিভিলিয়ার্সের করা ৪২ বলে ৭৫ রানের তান্ডবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। শেষ ওভারে স্টোয়েনিসের বলে ২৩ রান নেন তিনি। দিল্লীর পক্ষে ইশান্ত, রাবাদা, আভেষ, মিশ্ররা নেন একটি করে উইকেট।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ২৮ রানেই দুই উইকেট হারায় দিল্লী। পৃথ্বি শো ভীত গড়ার চেষ্টা করলেও দলীয় ৪৭ রানে তিনিও ফিরলে দলের হাল ধরেন অধিনায়ক রিশভ পান্ত ও মার্কাস স্টোয়েনিস। ৪র্থ উইকেটে তাদের ৪৫ রানের জুটি কিছুটা চাপ সামাল দিলেও ১৭ বলে ২২ রানে স্টোয়েনিস ফিরলে রান রেটের চাপটা আরো বেড়ে যায়।

শেষ ওভারে দরকার ছিলো ১৪ রান, সিরাজের করা ওই ওভার থেকে ১২ রান নিতে সক্ষম হয় পান্ত-হেটমায়াররা। মাত্র এক রানে হেরে যায় দিল্লি। পান্ত ৪৮ বলে ৫৮ ও হেটমায়ার অপরাজিত থাকেন ২৫ বলে ৫৩ রানে। এই জয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে অবস্থান করছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »