পাল্লেকেলেতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ল বাংলাদেশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ক্রিকেটে এই মাঠের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড নিজেদের করে নিয়েছে টাইগাররা।

পাল্লাকেলেতে সর্বোচ্চ দলীয় রানের আগের রেকর্ডটি ছিল ভারতের দখলে। ২০১৭ সালের শ্রীলংকা সফরে পাল্লেকেলে টেস্টে ৪৮৭ রানে অলআউট হয়েছিল ভারত। তাদের সেই রেকর্ড নিজেদের করে নিয়ে ৫৪১/৭ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

প্রথম ২ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৭৪/২। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ভারতের করা ৪৮৭ রানের রেকর্ড ভেঙে পাল্লেকেলের মাঠে সর্বোচ্চ রান করে ফেলেছে বাংলাদেশ।দিনের প্রথম ওভারে ধনঞ্জয় ডি সিলভাকে জোড়া চার হাঁকান মুশফিকুর রহিম। পরের ওভারের শেষ বলে তিন রান নেয়ার মাধ্যমে ভারতের ৪৮৭ রানকে টপকে যায় বাংলাদেশ।

পাল্লেকেলেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ

১/ বাংলাদেশ – ৫০০/৪* বনাম শ্রীলংকা (২০২১)

২/ ভারত – ৪৮৭/১০ বনাম শ্রীলংকা (২০১৭)

৩/ অস্ট্রেলিয়া – ৪১১/৭ বনাম শ্রীলংকা (২০১১)

৪/ পাকিস্তান – ৩৮২/৩ বনাম শ্রীলংকা (২০১৫)

৫/ পাকিস্তান – ৩৮০/৮ বনাম শ্রীলংকা (২০১২)

নিউজক্রিকেট/ রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »