চলতি আইপিএল শেষ নাটারাজনের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

হাঁটুর ইনজুরির কারণে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর থেকে ছিটকে গেলেন থাঙ্গারাসু নাটারাজন। তার দল সারাইজার্স হায়দরাবাদ থেকে এখনো কোন বিবৃতি না দিলেও এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

চলতি আইপিএলে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে হায়দরাবাদ। যেখানে দুটি ম্যাচে একাদশে ছিলেন নাটারাজন। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলার পর আর একাদশে দেখা যায়নি এই বাঁহাতি পেসারকে। তাঁর বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছিলেন খলিল আহমেদ।

গতকাল বৃহস্পতিবার নাটারাজনের ইনজুরি নিয়ে কথা বলেছেন দলটির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। যেখানে তিনি জানিয়েছেন, নাটারাজনের হাঁটুতে ব্যথা ছিল। যে কারণে তাঁর স্ক্যানের প্রয়োজন ছিল। ফলে সে জৈব সুরক্ষা বলয় ভেঙে স্ক্যান করিয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »