ক্যারিয়ারে প্রথম শতকের দেখা পেলেন শান্ত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে ধৈয্যের পরীক্ষা দিয়ে ২৩৫ বলে ১২ চার ও ১ ছক্কায় ১০২* রানে অপরাজিত আছেন তিনি। এর আগে ১২০ বলে হাফ সেঞ্চুরি পূরন করেন তিনি।

মিডেন ইন্টারন্যাশনাল সেঞ্চুরি বাই শান্ত। শান্তর ট্যাকনিক, টেপম্পারমেন্ট, ম্যাচিউরিটি কিংবা প্রতিভা নিয়ে কখনোই সংসয় ছিল না। জাস্ট ফোকস করতে ব্যর্থ ছিলেন এতোদিন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্মেট মিলিয়ে ২৩ তম ইনিংসে এসে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌছালেন শান্ত।

সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি ছাপিয়ে প্রশংসা করতেই হয় শান্তর ব্যাটিং নিয়ে। সলিড টেস্ট ব্যাটিং। পারফেক্ট ইনিংস ক্যারি করেছেন। পুরো ইনিংস জুড়ে রয়েছে নান্দনিকতা। টেস্ট ব্যাটিংয়ে সৌন্দর্য ফুটে উঠছে শান্তর ব্যাটে। কোন প্রকার ঝুকি নয়, শ্রীলংকার গ্রীষ্মের তাপদাহ জয় করে শান্তর ঠান্ডা মেজাজের ব্যাটিং। সত্যি মনোমুগ্ধকর!

এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২৪৯/২(৭৪)। ১০৬ বলে ৪৬ রান নিয়ে অপর প্রান্তে ব্যাটিং করছেন দলীয় অধিনায়ক মোমিনুল হক। তৃতীয় উইকেটে দুজনের পার্টনারশিপ ২১৫ বলে ১০০* রানের।

নিউজক্রিকেট/রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »