নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একের পর এক খারাপ খবর পেয়েই চলেছে রাজস্থান রয়্যালস। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ খেলার আগেই বাড়ি ফিরে গিয়েছেন লিয়াম লিভিংস্টন। জৈব সুরক্ষা বলয় দীর্ঘায়ত হওয়াই এই সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান।
এবারের আইপিএল শুরু হওয়ার আগেই আঙ্গুলের চোটে জফরা আর্চারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে রাজস্থানকে। এরপর মাত্র এক ম্যাচ খেলেই আঙ্গুল ভেঙে বাড়ি ফিরে গিয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। সসর্বশেষ জৈব সুরক্ষা বলয়ের কারণে ফির গেলেন লিভিংস্টনও।
রাজস্থান কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাতেই ইংল্যান্ড ফিরে গিয়েছেন লিভিংস্টন। ইংল্যান্ড দলের সঙ্গে ভারত সফরেও ছিলেন এই ব্যাটসম্যান। তার আগে গিয়েছিলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে। সেখানেও একই পরিবেশে থাকতে হয়েছিল তাকে। তাই এবার পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাওয়ার দেশে ফেরার সিদ্ধান্ত নেন লিভিংস্টন। জৈব সুরক্ষা বলয়ের কারণে গেল মৌসুমের বিগ ব্যাশ থেকে নাম সরিয়ে নিয়েছিলেন টম ব্যান্টন এবং টম কারান।
