নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে জয় পেয়েছে দিল্লী ক্যাপিটালস। মুম্বাইর দেওয়া ১৩৮ রানের লক্ষ্যমাত্রা ৬ উইকেট হাতে রেখে সহজেই টপকে যায় দিল্লী ক্যাপিটালস।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ রানেই ডি কককে হারায় মুম্বাই। টানা ব্যর্থতায় ডি ককের ব্যাটে আজও ছিলো রান ক্ষরা। এক প্রান্তে ব্যাট হাতে ঝড় তুলেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। দু’জনের ৫৮ রানের জুটিতে বেশ ভালোই এগোয় মুম্বাই। এরপরই হটাৎ মিশ্রর ঘূর্নিতে বিপর্যস্ত মুম্বাই শিবির। ৬৭ রানে ১ উইকেট থেকে ৮৪ রানেই নেই ৬ উইকেট! মাত্র ১৭ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুম্বাই। রোহিত ৩০ বলে ৪৪ ও সূর্যকুমার ১৫ বলে ২৪ রান করে আউট হন। এরপর একপ্রান্তে উইকেট টিকিয়ে দাড়িয়ে থাকেন ইশান কিষান! ৭ম উইকেটে জয়ন্ত যাদবের সাথে ৩৯ রানের জুটিতে সম্মানজনক অবস্থানে যায় মুম্বাই। তবে শেষ দিকে আভেষ খান ও রাবাদাদের সামনে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাইর পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন রোহিত শর্মা, এছাড়া ইশান কিষান ২৬ ও জয়ন্ত যাদব করেন ২৩ রান। দিল্লীর পক্ষে ২৪ রানে ৪ উইকেট নেন অমিত মিশ্র ও ১৫ রানে ২ উইকেট নেন আভেষ খান।
জবাবে সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দলীয় ১১ রানেই প্রথম উইকেট হারায় দিল্লী। এরপর ধাওয়ান ও স্মিথের ৫৩ রানের জুটি সহজ জয়ের দিকে এগোলেও ২৯ বলে ৩৩ করে আউট হন স্মিথ। দলীয় ১০০ রানে ৪২ বলে ৪৫ রান করে ধাওয়ান আউট হলেও দলকে চাপে ফেলতে দেননি পান্ত-লালিত৷ শেষ ৪ ওভারে প্রয়োজন ছিলো ৩১ রান। শেষ দিকে অধিনায়ক পান্ত আউট হলেও হেটমায়ার ও লালিতের ব্যাটে শেষ ওভারে ৫ বল বাকি থাকতে ৬ উইকেটের সহজ জয় পায় দিল্লী।
