নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজের প্রথম ওভারেই বিরাট কোহলি ও রজত পাটিদারকে সাজঘরে ফেরান কলকাতার স্পিনার বরুণ চক্রবর্তী। এমন বোলিংয়ের পরও তাঁকে পরের ওভাে আর বল করতে না দিয়ে বোলিংয়ে আনেন সাকিব আল হাসানকে। অধিনায়ক মরগানের এমন সিধান্ত একেবারেই হাস্যকর লেগেছে গৌতম গম্ভীরের কাছে।
কলকাতার হয়ে দুইবার শিরোপা জিতেছেন অধিনায়ক গৌতম গম্ভীর। গতকালের ম্যাচ শেষে জানিয়েছেন, তিনি কোনোদিনও এমন হাস্যকর অধিনায়কত্ব দেখেননি। সঙ্গে আরোও জানিয়েছেন খুশি লাগছে এটা ভেবে যে ভারতীয় কেনো অধিনায়ক এমনটা করেননি। সেটা হলে সবাই সমলোচনার ছুরি ধরতো।
বরুণের এমন দুর্দান্ত বোলিংয়ের পরেও চতুর্থ ওভারে তাঁকে বোলিং না দিয়ে সাকিবের হাতে বল তুলে দেন মরগান। কিন্তু সুবিধা করতে পারেননি এই অলরাউন্ডার। দুই ওভার বোলিং করে ২৪ রান দিয়েও কোনো উইকেট পাননি। বিপরীতে বরুণ ৪ ওভারে ৩৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। মূলত বরুণদের জায়গায় সাকিবকে বোলিং দেয়ার চটেছেন গম্ভীর।
এ প্রসঙ্গে গম্ভীর বলেন,”আমি খুশি যে কোনো ভারতীয় অধিনায়ক এমন ভুল করেনি। কারণ ভারতীয় কোনো অধিনায়ক এমনটা করলে এতক্ষণে সমালোচনায় ছুরি ধরতো। এটা সম্ভবত আমার দেখা সবচেয়ে হাস্যকর অধিনায়কত্ব ছিল।’’
তিনি আরও বলেন,”আমি এটা ব্যাখ্যা করতে পারব না। কারণ এর জন্য আমার কাছে কোনো ভাষা নেই। যখন কেউ দুই উইকেট নেয় আর একজন ফর্মে থাকা ব্যাটসম্যান আসে তখন আপনি পরের ওভারে উইকেট নেয়ার বিকল্পটি সরিয়ে ফেললেন।”
