নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ঘোষিত এই দলে ফিরেছেন দুই তারকা ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিন।
প্রথমবারের মত টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন ব্যাটসম্যান তাদিওয়ানাশে মারুমানি, পেসার তানাকা চিভাঙ্গা ও স্পিনার তাপিওয়া মুফুদজাকে। ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন সর্বশেষ ২০১৬ সালে দলের হয়ে খেলা লুক জংওয়ে। স্কোয়াডে নেই অভিজ্ঞ ক্রিকেটার সিকান্দার রাজা।
হারারেতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২১, ২৩ ও ২৫ এপ্রিল। একই ভেন্যুতে টেস্ট দুটি শুরু হবে ২৯ এপ্রিল ও ৭ মে।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড : শন উইলিয়ামস (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন, লুক জংওয়ে, তিনাশে কামুনহুকামওয়ে, ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাপিওয়া মুফুদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগ্রাভা, ব্রেন্ডন টেলর ও ডোনাল্ড টিরিপানো।
