‘৩’ মাসের জন্য মাঠের বাইরে স্টোকস-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি আইপিএলের প্রথম ম্যাচে চোটে পড়ে পুরো আসর থেকেই ছিটকে পড়েন বেন স্টোকস। তবে পুরো আসরেই রাজস্থান রয়্যালসের সাথে থাকার কথা ছিল। কিন্তু তা আর হচ্ছে না। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে, তার চোট গুরুতর সারাতে লাগবে অস্ত্রোপচার।

আগামী সোমবার (১৯ এপ্রিল) তার চোট পাওয়া হাতে অস্ত্রোপচার করা হবে। এজন্য রাজস্থান রয়্যালসের সঙ্গ ছেড়ে তাকে ছুটতে হচ্ছে নিজ দেশের লিডস শহরে। বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »