জয় দিয়ে শুরু দিল্লীর-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো দিল্লী ক্যাপিটালস। পৃথ্বি শো- ধাওয়ানের ঝড়ো ফিফটিতে বিশাল লক্ষ্যমাত্রা সহজেই টপকে যায় দিল্লী।

টসে হেরে ব্যাটিং নেমে মোটেও ভালো শুরু করতে পারেনি চেন্নাই। মাত্র ৭ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে মহেন্দ্র সিং ধোনীর দল। ৩য় উইকেটে এক আসর পর ফেরা রায়নার ঝড়ো ব্যাটিংয়ে আবারো প্রাণ ফিরে পায় চেন্নাই। মঈন আলীর ২৪ বলে ৩৬ আর রায়নার ৩২ বলে ৫৪ রানের ইনিংসে বড় সংগ্রহের পথে এগোয় চেন্নাই। মঈন আলী, রায়না ফিরলেও রায়দুর ১৬ বলে ২৩ রানে রানের চাকা সচল থাকে। তবে রায়দু-ধোনী দ্রুত ফিরলে চাপে পড়ে চেন্নাই। শেষ দিকে স্যাম কারানের ঝড়ো ১৫ বলে ৩৪ আর জাদেজার ১৭ বলে ২৬ রানে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রানের বড় সংগ্রহ পায় চেন্নাই।

সুরেশ রায়না সর্বোচ্চ ৫৪ রান করেন। স্যাম কাতান ৩৪ আর মঈন আলী করেন ৩৬ রান৷ আভেষ খান ২৩ রানে ২ টি ও ক্রিস ওকস ১৮ রানে নেন ২ উইকেট।

জবাবে বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই উড়ন্ত সূচনা পায় পৃথ্বি ও ধাওয়ান। দুইজন দুই প্রান্তে মার কাট কাট শট খেলতে থাকেন৷ শুরু থেকেই চেন্নাই বোলারদের উপর চড়াও হয়ে খেলায় দিশেহারা হয়ে পড়ে ঠাকুর-চাহাররা। ওপেনিং জুটিতেই আসে ১৩৮ রান! দলীয় ১৩৮ রানে ৩৮ বলে ৭২ রান করে ফেরত যান পৃথ্বি শো। আরেক প্রান্তে শিখর ঝড় যেনো চলছেই! জয়ের একদম কাছাকাছি জায়গায় এসে দলীয় ১৬৭ রানে ৫৪ বলে ৮৫ রান করে আউট হন শিখর ধাওয়ান।

তবে বাকি কাজটা সহজেই করে ফেলতে পারতেন অধিনায়ক পান্ট ও স্টোয়েনিস মিলে। তবে জয়ের জন্য মাত্র তিন রান বাকি থাকতে আউট হন স্টোয়েনিস। শেষে চার মেরে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নিজেই। ৮ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় নিশ্চিত করে মাঠে ছাড়ে দিল্লী ক্যাপিটালস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »