শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে গেলো সফরকারী পাকিস্তান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানেই দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে প্রোটিয়ারা। ৩য় উইকেটে মার্করাম এবং অধিনায়ক হেনরিক ক্লাসেনের ঝড়ো ব্যাটিংয়ে বিপর্যয় কাটিয়ে বড় শুরু দিকে এগোয় স্বাগতিকরা। দুই প্রান্তে ঝড় তুলে দু’জনেই করেন ফিফটি। এরপর ১২ রানের মাথায় ক্লাসেন, ভিয়োলিন ও লিন্ডে ফিরলে রানের চাকা কিছুটা ধীরগতির হয়ে যায়। তবে ভিয়োলিনের ২৪ বলে ৩৪ আর ক্লাসেনের চার ছক্লায় ২৮ বলে ৫০ রানে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে মার্করাম ৫১, ক্লাসেন ৫০ ও ভিয়োলিন সর্বোচ্চ ৩৪ রান করেন। পাকিস্তানের পক্ষে ২১ রানে নাওয়াজ ২ টি ও ২৮ রানে হাসান আলী নেন ২ উইকেট।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অল্প রানেই ফেরেন অধিনায়ক বাবর আজম। আরেকপ্রান্তে রিজওয়ানের ঝড়ে ভালোই শুরু পায় পাকিস্তান। ফখরের ২১ বলে ২৭ রানে দুই প্রান্তেই দ্রুত রান আসতে থাকে। একপ্রান্তে রিজওয়ান রানের চাকা সচল রাখলেও আসা যাওয়ার মিছিলে থাকেন হাফিজ, হায়দার আলী ও নাওয়াজরা। শেষ ওভারে পাকিস্তানের জিততে দরকার ছিলো ১১ রান। ২য় বলেই ফাহিম আশরাফ ফিরলে আশা প্রায় শেষ হয়ে যায়, তবে হাসান আলীর ফিনিশিং ক্যামিওতে এক বল বাকি থাকতে চার উইকেটের জয় পায় সফরকারীরা।

পাকিস্তানের পক্ষে ৫০ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩২ রানে ৩ উইকেট নেন বেহেন্ড্রফ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »