নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজ নির্ধারণি শেষ ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের করা ৭ উইকেটে ৩২০ রানের জবাবে ২৯২ রানেই গুড়িয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ২৮ রানের জয়ে ২-১ এ সিরিজ জয় পায় পাকিস্তান। প্রথম এশিয়ান দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২ বার ওয়ানডে সিরিজ জয় পেলো পাকিস্তান।
প্রথমে ব্যাট করে দূর্দান্ত শুরু করে ইমাম-ফখররা। ওপেনিং জুটিতেই আসে ১১২ রান! ইমাম উল হক ৫৭ রানে ফিরলেও আরেক প্রান্তে আগের ম্যাচের নায়ক ফখর জামান তুলে নেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। আরেক পাশে অধিনায়ক বাবর আজমের ৮২ বলে ৯৪ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় ভারত। দলের প্রয়োজনে মাত্র ৬ রানের জন্য নিজের সেঞ্চুরি মিস করেন বাবর। শেষ দিকে হাসান আলী এক ওভারে চার ছক্কা হাঁকান তার অপরাজিত ১১ বলে ৩২ রানে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২০ রান সংগ্রহ করে পাকিস্তান।
পাকিস্তানের পক্ষে ফখর সর্বোচ্চ ১০১ ও বাবর আজম ৯৪ রান করেন। প্রোটিয়াদের পক্ষে কেশব মহারাজ ৪৫ রানে ১ মেইডেনসহ তিন উইকেট শিকার করেন।
জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে প্রোটিয়ারা৷ ওপেনিং জুটিতে আসে ৫৪ রান! এরপরই নাওয়াজ-আফ্রিদিদের বোলিং জাদুতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। মাত্র ১৪০ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। কিন্তু ৬ষ্ঠ উইকেটে ভেরেন-ফেলুকায়োর ১০৮ রানের জুটিতে আবারো ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। এরপরই আবারো ব্যাটিং বিপর্যয়! ভেরেন-ফেলুকায়োর জোড়া ফিফটিতে ম্যাচে জয়ের স্বপ্ন দেখা প্রোটিয়ারা আর ৪২ রান যোগ করতেই অলআউট হয়ে যায়!
দলের পক্ষে জানেমান মালান সর্বোচ্চ ৭০, ভেরেন ৬২ ও ফেলুকায়ো ৫৪ রান করেন। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি ৫৮ ও নাওয়াজ ৪৭ রানে নেন তিনটি করে উইকেট।
২০১৩ সালের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে ২য় বারের মতো ওয়ানডে সিরিজ জিতলো পাকিস্তান। একমাত্র এশিয়ান দল হিসেবে এই রেকর্ড করলো বাবর আজমরা।
