নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি আইপিএলে সাকিব আল হাসানকে ২ মৌসুম পর আবারো দলে টেনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিষয়টা এমন দাঁড়িয়েছিল ঘরের ছেলেকে ঘরে ফেরানোর জন্য কলকাতা যে কতটা মরিয়া হয়ে উঠেছিল সেটা জানিয়েছেন, দলটির বিশ্লেষক এআর শ্রীকান্ত।
কলকাতার হাত ধরেই আইপিএলে সাকিবের যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে। এরপর টানা ২০১৭ সাল পর্যন্ত কলকাতায় ছিলেন সাকিব। এরপর এই অলরাউন্ডারকে দলে টেনে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। দুই বছর দলটিতে খেলার পরে নিষেধাজ্ঞায় পড়েন সাকিব তখন তাকে ছেড়ে দেয় হায়দরাবাদ।
চলতি নিলামে কাড়াকাড়ির মধ্যে থেকে সাকিবকে কলকাতা আবারো দলে ভেড়ায়। কলকাতা তাকে দলে নেয় ৩ কোটি ২০ লাখ রুপিতে। সাকিবকে দলে নিতে মুখিয়ে ছিল কলকাতা এবং সেই পরিকল্পনা তাদের থেকেই করা ছিল বলে জানান শ্রীকান্ত।
শ্রীকান্ত বলেন,”সাকিবকে তারা দলে নেওয়ার জন্য উদগ্রীব হয়ে পড়েছিলেন কারণ এই অলরাউন্ডার একাই দলটির তিন জন বিদেশি ক্রিকেটারের অভাব পূরণ করে দেওয়ার ক্ষমতা রাখেন। শ্রীকান্তের ভাষ্যমতে, স্পিনার সুনীল নারাইন, অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও ব্যাটসম্যান ইয়ন মরগানের ভূমিকা সাকিব একাই পালন করতে পারবেন। সেই সামর্থ্য সাকিবের আছে।”
