টেস্টে ভালো করতে বিসিবির নতুন পরিকল্পনা গ্রহণ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ দল নিজেদের শেষ ৭ টেস্টের ৬টিতেই হেরেছে। ম্যাচে একমাত্র জয়টাও এসেছে স্বল্পশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে। সাদা পোশাকে এমন সাদামাটা পারফর্ম নতুন কিছু নয়। বারবার টেস্ট ক্রিকেট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের পরিকল্পনার কথা জানালেও সেটা উন্নতির ছাপ দেখা যায়নি।

এবার নতুন করে আশার বাণী শোনাচ্ছেন হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি) প্রধান নাইমুর রহমান দুর্জয়। এইচপি দলের ক্রিকেটারদের নিয়ে সাদা পোশাকে ভালো করার জন্য নানা পরিকল্পনার কথাও জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। লঙ্গার ভার্সনের ক্রিকেটের উপর আরও বেশি জোর দেয়ার কথা উল্লেখ করেছে তিনি। ওসব ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারলে ক্রিকেটাররা পাঁচ দিনের ক্রিকেটের সঙ্গে বেশি ভালোভাবে মানিয়ে নিতে পারবেন বলে ধারণা তাঁর।

এ প্রসঙ্গে দুর্জয় বলেন,”এখন আমাদের যেটা প্ল্যান, যে লঙ্গার ভার্সনের ক্রিকেটে আমরা জোর দিতে চাচ্ছি। আগে যেমন ধরেন, আমাদের সময়ে আমরা ওয়েস্ট ইন্ডিজে ওদের একটা ভালো ফার্স্ট ক্লাশ টুর্নামেন্ট খেলেছি এবং ভারতে কিছু লঙ্গার ভার্সনের ক্রিকেট যেমন মইন-উদ-দৌলা, বুচি বাবু ট্রফি ইত্যাদি। এছাড়া সাউথ ইন্ডিয়াতে যেগুলো হয়। আমরা লঙ্গার ভার্সনের জন্য কোন টেস্ট খেলুড়ে দেশের ডমিস্টিকে যদি আমরা খেলতে পারি সেগুলো নিয়ে আমরা কাজ করছি।’’

করোনার কারণে এসব আয়োজনে কিছুটা ধীর গতি হলেও এইচপি দলকে আরও বেশি ক্রিকেটে যুক্ত রাখার পরিকল্পনার করছে এইচপি ইউনিট।

তিনি আরও বলেন,”ট্যুরগুলো কিছুটা আমরা এগিয়েছি। যেমন আয়ারল্যান্ডকে আমরা হোস্ট করলাম এখানে। আমাদের পরবর্তীতে যাওয়ার যে প্ল্যানগুলো ছিল, আয়ারল্যান্ডে আমাদের ট্যুর আছে। এখন যেটা হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে যে ট্যুরটা পোস্টপন্ড হয়েছে তা নিয়ে আলাপ করছি। যেহেতু বাংলাদেশের করোনা সংক্রমণ এখন আবার উর্ধ্বগতির দিকে, সেটা আবার একটু মন্থর হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »