শ্রীলঙ্কা সিরিজেও দলের সাথে থাকছেন লুইস-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ড সফর শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও বাংলাদেশ দলের সঙ্গে ব্যাটিং পরামর্শক হিসেবে থাকবেন জন লুইস। লঙ্কা সিরিজ পর্যন্তই তাঁর সঙ্গে নতুন করে চুক্তি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লঙ্কা টেস্ট সিরিজ শেষেই তাঁর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।

চলতি বছরের শুরুতে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে লুইসকে নিয়োগ দিয়েছিল বিসিবি। সর্বশেষ দুই সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের সাথে কাজ করেছেন তিনি।এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ পর্যন্ত চুক্তি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। মূলত, টানা সিরিজ হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন,’‘আমাদের টানা সিরিজ হওয়ার কারণে আমরা শ্রীলঙ্কা সফর পর্যন্ত তাঁর চুক্তি বাড়িয়েছি। এরপরই আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেব।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »