দ্বিশতকের থেকে বেশি পোড়াচ্ছে পরাজয়: ফখর জামান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল সিরিজের দ্বিতীয় ম্যচে ১২০ রানে ৫ উইকেট হারিয়ে ধুকছিল পাকিস্তান। ক্রিজে থাকা ফখর জামান তখনও হাফ সেঞ্চুরির দেখা পাননি। নীল আকাশে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়ে আনার প্রাণপণ চেষ্টা চালান এই ব্যাটসম্যান।

তাব্রাইজ শামসি, লুঙ্গি এনগিদি, রাবাদাদের বল নির্মমভাবে পিটিয়ে মুহূর্তেই ম্যাচের মোড় পাল্টে দেন ফখর। দলের বাকি সঙ্গীরা দ্রুত আসা-যাওয়া করতে থাকায় তখন চাপ বাড়তে থাকে এই ব্যাটসম্যানের ওপর।

পাকিস্তানের শেষ ওভারে প্রয়োজন ছিল ৩১ রান। ১৯২ রানে ক্রিজে থাকা ফখর এনগিডির প্রথম বল লং অনে পাঠিয়ে দুই রানের জন্য দৌড় দিলে তাকে ‘ফেক ফিল্ডিং’ দিয়ে বোকা বানিয়ে রান আউট করেন ডি কক। এইডেন মার্করামের সরাসরি থ্রো এসে আঘাত করে স্টাম্পে। অবশ্য ডি ককের এমন কান্ডে আইসিসির কোড অফ কন্ডাক্টে কোনো ব্যাটসম্যানকে এভাবে আউট করার নিয়ম নেই।

ডাবল সেঞ্চুরি মিস করলেও দলকে ম্যাচ না জেতানোর আক্ষেপই বেশি ফখরের। ম্যাচ শেষে তিনি বলেন,”আমার ডাবল সেঞ্চুরি মিস হয়েছে তাতে কোনো আক্ষেপ নেই। ম্যাচ হারাতেই বেশি খারাপ লাগছে। যদি জিতে জেতাম তাহলে দারুণ হতো। কিন্তু তা হয়নি। পরিস্থিতি এমন ছিল যে আমি শুধু জয়ের জন্য খেলে যাচ্চিলাম, দ্বিশতক মাথায় ছিল না। কিন্তু দলকে জেতাতে পারিনি।”

ফখর আরও বলেন,”সত্যি বলতে, আমি ভেবেছিলাম ম্যাচটা জিতে যাব। ২৫ ওভারের সময় আমি সরফরাজ ভাইকে ডেকেছিলাম, সে আমার খেলা সম্পর্কে বেশ ভালো ধারণা রাখে। আমি বাবরের সঙ্গেও কথা বলি। জিজ্ঞেস করি আমি কি এখন আমার স্বাভাবিক খেলাটা খেলতে পারি? কারণ শামসি ছোট বাউন্ডারির দিকেই বেশি বল ছাড়ছিল। সে সময় যখন মারতে শুরু করলাম মনে হচ্ছিল পাকিস্তানকে জিতিয়ে দিব। ২০০ রানে যখন ৭ উইকেট পরে গেল বাকিদের বলছিলাম উইকেটে টিকে থাক। আউট হইয়ও না। রান নিয়ে না ভাবতে। উইকেট থাকলে এই রান করতে সমস্যা হবে না। খালি আমাকে আউট করে দিও না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »