দলের ভেতরে দল’- টাইগার দলে ভাঙন: আমিনুল ইসলাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে একের পর এক আশ্চর্যজনক তথ্য উঠে আসছে সাম্প্রতিক সময়ে।
ছন্দ হারানো বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে যতটা আলোচনা হয়। তার থেকে বেশি আলোচনা হয় দলের খেলোয়াড় এবং বোর্ড কর্তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে। বর্তমান এবং সাবেক তারকারা একের পর এক বিতর্কিত ইসু নিয়ে মুখ খুলছেন অকপটে। সাকিব আল হাসান, মাশরাফিদের তালিকায় এবার এড হলেন বাংলাদেশ দলের হয়ে সাদা পোশাকের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। তার ভাষ্যমতে বাংলাদেশ দলে ভাঙনের সৃষ্টি হয়েছে। সম্প্রতি বাংলাদেশ দলের টানা ব্যর্থতা নিয়ে মন্তব্য করেছেন, এটাই নাকি বাংলাদেশ দলের পরিণতি হওয়ার কথা ছিল!

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পরিচালনা পর্ষদ নিয়ে অভিযোগের অন্ত নেই। ধোঁয়াশা রয়েছে খেলোয়ারদের সঠিক পরিচালনা এবং গাইড লাইন নিয়েও। ঘরয়া ক্রিকেটের মান এবং খেলোয়ারদের সুযোগ সুবিধা নিয়েও অভিযোগ রয়েছে। যার বড় একটা অংশ ছিল ২০১৯ সালের অক্টোবরে ক্রিকেটারদের আন্দোলন। তারপরেও অবস্থার উন্নতি খুব একটা হয়নি। অন্তত চোখে পড়ার মতো উন্নতি তো হয়নি।

ঘরোয়া ক্রিকেট ব্যবস্থাকে ধুয়ে দিলেন আমিনুল ইসলাম বুলবুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি সমালোচনা করে বলেন, ঘরোয়া ক্রিকেটকে অপরাধের আখড়ায় পরিণত করা হয়েছে। কর্তৃপক্ষের সততার অভাব সেটাও সরাসরি বলেছেন

বুলবুলের ভাষ্যমতে, ‘এটাই হওয়ার কথা ছিল। মূল কারণ সততার অভাব। ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর যেভাবে অপরাধে পরিণত করা হয়েছে তাতে শুধু অপেক্ষায় ছিলাম ধ্বসটা কখন হবে।’

ঘরোয়া ক্রিকেটের ওই অপরাধবোধ প্রভাব ফেলছে জাতীয় দলেও। জাতীয় দলের ভেতরেই দল সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বুলবুল। দলের সিনিয়র ৫ ক্রিকেটার এবং তরুণ ক্রিকেটাররা দুই দলে পরিনতে হয়েছে। এমনকি ব্যক্তি ক্রিকেটার হিসেবেও তাদের একে অপরের সম্পর্কেও তিক্ততা আছে। একজন ক্রিকেটারের কথায় আরেকজনকে হীন করা স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে।

বুলবুলের ভাষায়, ‘দলের ভেতরে দল। পাঁচ পান্ডব বনাম বাকি খেলোয়াড়রা। সবার কথাবার্তায় দলের বাকি খেলোয়াড়দের দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে হয়। দল ছেড়ে এখন ব্যক্তি ক্রিকেটারদের পেছনে সবাই। বাংলাদেশ দলটাকে খুঁজে পাই না।’

একটা ক্রিকেট দলে যখন সমন্বয়হীনতার দেখা দেয় তখন সেই দলটি ধুঁকতে থাকবে এটাই স্বাভাবিক। এর জন্য দায়ি সেই বোর্ডের পরিচালক পর্ষদ।বাংলাদেশ ক্রিকেট ব্যবস্থার প্রতি বুলবুলের অসন্তোষ নতুন কিছু নয়। তাই দলের মধ্যেও এখন নীতিহীনতা দেখে সম্প্রতিতে বাঁধা সেই বাংলাদেশ দলকে মিস করেন তিনি।

নিউজক্রিকেট / রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »