নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। গেল ১০ মাস ধরে জৈব সুরক্ষা বলয়ে আছেন হ্যাজলউড।
আগামী দুই মাসে যেহেতু অস্ট্রেলিয়ার কোনো খেলা নেই তাই এই সময়টা আর বাইরে নয়, নিজ বাড়িতেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন এই পেসার।
তিনি বলেন,”১০ মাস ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছি, এটা দীর্ঘ সময়। বিভিন্ন সময় কোয়ারেন্টিনেও থাকতে হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই সময়টা ক্রিকেট থেকে বিরতিতে থাকার এবং আগামী দুই মাস অস্ট্রেলিয়ায় নিজ বাড়িতেই কাটানোর জন্য।’’
আগামী দুই মাস বিশ্রাম করে নিজেকে প্রস্তুত করবেন পরবর্তী জাতীয় দলের জন্য।
এ বিষয়ে হ্যাজলউড বলেন,’‘সামনে আমাদের অনেক খেলা আছে। ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘ সফর হতে যাচ্ছে, সেই সাথে বাংলাদেশ সফর আছে। তারপরেই তো বিশ্বকাপ, অ্যাশেজ। মানে অনেক ব্যস্ত সময় আসছে। যেহেতু অস্ট্রেলিয়ার সবসময় এমন সূচিই হয়, তাই এখনই আমার সেরা সুযোগ এসেছে মানসিক ও শারিরীকভাবে নিজেকে প্রস্তুত করার। এই সিদ্ধান্তটা আমি নিয়েছি এবং এটাই সঠিক আমার কাছে।”
