র‍্যাঙ্কিংয়ে সৌম্য-নাঈমের উন্নতি –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেলো দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ হারলেও ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন সৌম্য সরকার। সেই সাথে ওপেনিংয়ে নাইম শেখ খেলেছেন দলীয় ২য় সর্বোচ্চ রানের ইনিংস। সেই সুবাধে সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই র‍্যাঙ্কিয়ে উন্নতি করেছেন নাইম শেখ ও সৌম্য সরকার।

১৩ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিয়ে ২৮ নম্বরে অবস্থান করছেন নাঈম শেখ। অপরদিকে, ৫ ধাপ এগিয়ে ৪১ নম্বরে অবস্থান করছেন সৌম্য সরকার।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন দুই টাইগার ব্যাটসম্যান নাইম শেখ এবং সৌম্য সরকার। দুজনই র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন। ২১ বছর বয়সী নাইম ১৩ ধাপ উন্নতি করেছেন। তাঁর অবস্থান এখন ২৮ নম্বরে। নিজের অবস্থান থেকে ৭ ধাপ উপরে এসেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও।

এদিকে নিউজিল্যান্ড দলে র‍্যাঙ্কিয়ে উন্নতির ছোঁয়া পেয়েছেন জিমি নিশাম- ম্যাট হেনরিরা। বোলিং র‍্যাঙ্কিয়ে ৫ ধাপ এগিয়ে ৮ নম্বর থেকে তিনে উঠে এসেছেন ম্যাট হেনরি। ১৬ ধাপ এগিয়ে বোলিং র‍্যাঙ্কিয়ে ৬২ নম্বরে অবস্থান করছেন জিমি নিশাম।

ব্যাটিং র‍্যাঙ্কিয়ে নিজের সেরা অবস্থানে পৌঁছে গেছেন ডেভন কনওয়ে। প্রথম টি-টোয়েন্টিতে তার দূর্দান্ত ব্যাটিংয়ে ৯ থেকে এক লাফে উঠে এসেছেন চারে। অপরদিকে, দুই ম্যাচে ২৪ ও ৫৮ রানের ঝড়ো ইনিংসের পর এক লাফে ৩২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে অবস্থান করছেন গ্লেন ফিলিপস।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় টি-টোয়েন্টিতে ২৭ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন সৌম্য, সেই সাথে ৩৮ রান করেন নাঈম শেখ। শেষ পর্যন্ত ২৮ রানে পরাজিত হয় টাইগাররা। এক ম্যাচ হাতে রেখে সিরিজে ২-০তে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »