নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিকেএসপিতে স্পিনারদের জয়জয়কার আর ব্যাটসম্যানদের ব্যর্থতায় জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২২ তম আসরের দ্বিতীয় রাউন্ড ২ দিনেই ম্যাচ শেষ হয়েছে। দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে ইনিংস এবং ৯ রানে জয় পেয়েছে রাজশাহী বিভাগ।
দ্বিতীয় স্তরের ম্যাচে প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং করেছিল বরিশাল বিভাগ। ব্যাটিংয়ে নেমে হুড়মুড়িয়ে ভেঙে পরে আশরাফুল বিহীন বরিশালের ব্যাটিং লাইনআপ। বরিশালের হয়ে সর্বোচ্চ ১৮(২৬) রান আসে মঈন খান এর ব্যাট থেকে। এছাড়াও মইনুল ইসলাম ১২(৩৬), সালমান হোসেন ১৩(৩৪) এবং সোহাগ গাজী ১১(১৫) রানের ইনিংস খেলেছেন। বল হাতে রাজশাহীর হয়ে সানজামুল ইসলাম ১০-৩-১৮-৪, তাইজুল ইসলাম ৮.৩-০-৩৯-৪, মোহর শেখ ৫-২-৭-২ ।
বরিশালের দেওয়া ৮২ রানের লিডের বিপরীতে খেলতে নেমে বেশিদূর এগোয় নি রাজশাহীর ইনিংসও। অফ স্পিনার সোহাগ গাজী একাই ধসিয়ে দেন রাজশাহীর ব্যাটিং লাইনআপ। অলআউট হওয়ার আগে ৪৮.৫ ওভারে স্কোর বোর্ডে ১৫১ রান জড়ো করে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৯৯ বলে ৪৩ রান করেছেন জুনাইদ সিদ্দিকী। ৩৬ বলে ৩৬ রান করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৪২ বলে ৩৭ রানের কার্যকর এবং গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তাইজুল ইসলাম। ৩৯ বলে ১৫ রানের ইনিংস খেলেছেন রাজশাহীর অধিনায়ক জহিরুল ইসলাম অমি। বল হাতে সোহাগ গাজী ২৩-৬-৬৫-৬, এছাড়াও ১ উইকেট করে নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি, মঈন খান এবং মনির হোসেন।
৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বরিশাল বিভাগ। দ্বিতীয় ইনিংসেও বালুর বাঁধের মতোই ভেঙে পরে বরিশাল। মাত্র ৩৪ ওভার স্থায়ী হয় বরিশালের ইনিংস। বরিশাল করতে পারে মাত্র ৬০ রান। দলের হয়ে সর্বোচ্চ ৮১ বলেন২৮ রান এসেছে মইনুল ইসলাম এর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ (২৩) রান এসেছে কামরুল ইসলাম রাব্বির ব্যাট থেকে। বল হাতে তান্ডব চালান বা-হাতি স্পিনার সানজামুল ইসলাম এবং তাইজুল ইসলাম। দুজনে বরিশালের ১০ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। ১৩ ওভার বল করে ১৫ রানে ৬ উইকেট নেন সানজামুল। ১২ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন তাইজুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ বরিশাল প্রথম ইনিংসঃ ৮২/১০(২৯.৩)
মইনুল ১২, সালমান ১৩, গাজী ১১, মঈন খান ১৮। বল হাতে তাইজুল ৩৯/৪, সানজামুল ১৮/৪, মোহর ৭/২
রাজশাহী প্রথম ইনিংসঃ ১৫১/১০(৪৮.৫)
তামিম ৩৬, জহিরুল ১৫, সিদ্দিকী ৪৩, তাইজুল ৩৭. বল হাতে গাজী ৬৫/৬, রাব্বি ২১/১, মঈন ২৬/১, মনির ৪/১
বরিশাল দ্বিতীয় ইনিংসঃ ৬০/১০(৩৪)
মইনুল ইসলাম ২৮, রাব্বি ১৪, বল হাতে সানজামুল ১৫/৬, তাইজুল ২৩/৪.
ফলাফল রাজশাহী ইনিংস এবং ৯ রানে জয়ী।
ম্যাচ সেরা তাইজুল ইসলাম।
নিউজক্রিকেট / রাসেল।
