কারানের মধ্যে ধোনির ছায়া দেখতে পান বাটলার

নিউজ ডেস্ক »

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭ রানে হেরেছে ইংল্যান্ড। ৪০ তম ওভারে ম্যাচ থেকে ছিটকে গেলেও দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন স্যাম কারান। যদিও শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি

জেতাতে পারেননি তিনি। তবুও কারানের মধ্যে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছায়া দেখতে পান ইংল্যান্ডের

উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।

 

শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান লাগলেও দলকে জেতাতে পারেননি কারান। নিজে অপরাজিত ছিলেন ৮৩ বলে ৯৫ রানে ইনিংস খেলে। দলের

বিপর্যয়ে হাল ধরতে পারায় কারানের মধ্যে ধোনির ছায়া দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক বাটলার।

 

আইপিএলে দুজনের একই দলে খেলাও সাহায্য করেছে বলে মনে করেন তিনি। ম্যাচ শেষে বাটলার বলেন,”আমি নিশ্চিত যে স্যাম আজ রাতের ইনিংস সম্পর্কে ধোনি সাথে কথা বলতে চাইবে। এই পরিস্থিতিতে ধোনি

যেভাবে খেলে ম্যাচটা শেষ করে আসত আমি তার (স্যাম কারান) মধ্যে সেই ছায়াটা দেখতে পেরেছি। স্যমের জন্য সে

অসাধারণ একজন মানুষ যখন তাদের আইপিএলে দেখা হবে এবং একই সাথে খেলবে।”

 

ম্যাচ হারলেও এ নিয়ে কোন আফসোস নেই ইংলিশ অধিনায়কের। প্রথমে এই রান তাঁড়া করে জেতা সম্ভব ছিল বলে মনেও করেছিলেন

তিনি। কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে

থাকে ইংল্যান্ড। আর এটাকেই হারের অন্যতম কারণ মানছেন বাটলার।

 

এ প্রসঙ্গে তিনি আরো বলেন,”এই ধরণের রান তাড়া করতে পেরে আমরা খুশি। আমরা ভেবেছিলাম এই ধরণের রান আমরা বোধ হয় চেজ করতে পারব। কিন্তু আমরা নিয়মিত বিরতিতে উইকেচ হারিয়েছি এবং বড় ধরণের কোন জুটি গড়ে তুলতে পারিনি। কখনোই ভাবিনি রান রেট সমস্যা করবে, সমস্যাটা হয়েছে উইকেট হারানোয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »