নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এন্টিগায় হোল্ডার-রোচের বোলিং তোপে নিজেরদের প্রথম ইনিংসে মাত্র ১৬৯ রানে গুড়িয়ে গেছে লংকানরা। জবাবে দিন শেষে বিনা উইকেটে ১৩ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। থিরিমান্নের ৭০ ছাড়া উইকেটে আশা যাওয়ার মিছিলে ছিলেন লংকান ব্যাটসম্যানরা, হোল্ডার শিকার করেন ক্যারিয়ারের ৮ম ফাইফর।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে লংকানরা। জেসন হোল্ডার আর কেমার রোচের বিধ্বংসী বোলিংয়ে থিরিমান্নে ছাড়া উইকেটে দাঁড়াতে পারেনি কেউই! মাত্র ৯২ রানেই ৫ উইকেট হারায় সফরকারীরা। একপ্রান্তে থিরিমান্নে একা হাতে প্রতিরোধ করার চেষ্টা করলেও তাকে সঙ্গ দিতে পারেনি কেউই। ৬ষ্ঠ উইকেটে ডিকভেলার সাথে ৫৮ রানের জুটি গড়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন থিরিমান্নে! তবে রোচ-হোল্ডারদের আক্রমণাত্মক বোলিংয়ে শেষ পর্যন্ত টিকতে পারেননি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ১৬৯ রানে থামে লংকানদের ইনিংস।
লাহিরু থিরিমান্নে সর্বোচ্চ ৭০ রান করেন! ২য় সর্বোচ্চ ডিকভেলা করেন ৩২ রান। মোটে চার ব্যাটসম্যান দুই অঙ্কের রানের কোটায় পৌঁছাতে পেরেছেন। জেসন হোল্ডার মাত্র ২৭ রানে ৫টি ও কেমার রোচ ৪৭ রানে নেন তিন উইকেট। বাকি এক উইকেট নিজের ঝুলিতে পুরেন রাকিম কর্ণওয়াল।
জবাবে প্রথম দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে নেমে দিনশেষে বিনা উইকেটে ১৩ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসে এখনো ১৫৬ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ইতিমধ্যে প্রথম দিনশেষেই প্রথম টেস্টে ব্যাকফুটে রয়েছে সফরকারী লংকানরা।
