আফ্রিকার নতুন কেন্দ্রীয় চুক্তিতে ১৬ ক্রিকেটার, নেই ডু প্লেসি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মাসখানেক আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ফাফ ডু প্লেসি। এর এক মাস যেতে না যেতেই ডু প্লেসিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তার পরিবর্তে ১৬ সদস্যের নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন হেনরিখ ক্লাসেন।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ডু প্লেসি এখনো টি-টোয়েন্টি এবং ওয়ানডে ফরম্যাট খেলে যাবেন। ধারণা করা হচ্ছে কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে বাদ দেয়া উভয়ের মধ্যেই সমঝোতার অংশ ছিল।

২০২০-২১ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ১৬ জনের তালিকায় আগের মৌসুম থেকে পরিবর্তন কেবল ডু প্লেসির জায়গায় ক্লাসেনের নাম।

ছেলেদের পাশাপাশি মেয়েদের দলের ১৫ জনের চুক্তির তালিকাও প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। চুক্তির বাইরেও যারা এই সময়ে জাতীয় দলে খেলবে, তাদেরও চুক্তিতে ঢোকার সুযোগ থাকবে।

দক্ষিণ আফ্রিকার চুক্তিবদ্ধ ১৬ জন ক্রিকেটার: টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আনরিক নরকিয়া, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »