হোয়াইটওয়াশের পর জরিমানা গুনলো শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি শাস্তিও পেয়েছে শ্রীলঙ্কা দল। মূলত স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে দলটির সকল ক্রিকেটারদের। সেই সঙ্গে মাঠে আচরণ ভঙ্গের দায়ে আলাদা করে শাস্তি পেয়েছেন দানুশকা গুনাথিলাকা।

শেষ ওয়ানডেতে গত রবিবার নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বোলিং করে শ্রীলঙ্কা। আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।

যে কারণে শ্রীলঙ্কার সকল ক্রিকেটারদের ৪০ শতাংশ জরিমানা করা হয়। এছাড়া ম্যাচটি হেরে ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের স্বাদ পায় সফরকারীরা।

অন্যদিকে আচরণবিধি ভঙ্গ করায় গুনাথিলাকাকে তিরস্কার করেছে আইসিসি। লঙ্কান এই অলরাউন্ডারের নামের পাশে যোগ করা হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। গুনাথিলাকাকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন নিকোলাস পুরান। তাকে উদ্দেশ করে অশালিন ভাষা ব্যবহার করেন লঙ্কান এই ক্রিকেটার। রেফারির কাছে দোষ স্বীকার করায় এই বিষয়েও আর কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »