নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইনজুরি কাটিয়ে দলের ফিরেই বাজিমাত রাশিদ খানের। প্রথম ম্যাচে হারের পর ২য় টেস্টে দলে ফিরেই বল হাতে স্পিন ভেলকি দেখিয়ে দূর্দান্ত জয় তুলে নিয়েছেন রাশিদের আফগানিস্তান৷ জিম্বাবুয়ের দেওয়া ১০৮ রানের মামুলি লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।
৮ রানে এগিয়ে থেকে শেষ দিনে ব্যাট করতে নামে উইলিয়ামস-তিরিপানোরা। রাশিদ খানের স্পিন ভেলকিতে মাত্র ১৪২ রানে ৭ উইকেট হারিয়ে যখন ইনিংস ব্যবধানে হার চোখ রাঙাচ্ছিলো জিম্বাবুয়ের সামনে তখনি ৮ম উইকেটে উইলিয়ামস-তিরিপানোর ১৮৮ রানের দূর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়িয়েছিলো জিম্বাবুয়ে!
জিম্বাবুয়ের হয়ে ৮ম উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। তিরিপানো ৯৫ রানে বিদায় নিলে বেশিদূর যেতে পারেনি জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ৩৬৫ রানে গুড়িয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। রাশিদ খান সর্বোচ্চ ৭ উইকেট লাভ করেন অপরদিকে জিম্বাবুয়ে অধিনায়ক সিন উইলিয়ামস অপরাজিত থাকেন ১৫১ রানে।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জাবেদ আহমেদিকে ফেরালেও রহমত শাহের অর্ধশতকে জয়ের কাছাকাছি পৌঁছে যায় আফগানরা। শেষ দিকে ৩ উইকেট হারালেও ৬ উইকেটের সহজ জয় পায় রশিদ খানের দল। রহমত শাহ সর্বোচ্চ ৫৮ রান করেন, জিম্বাবুয়ের পক্ষে মুজারাবানি ও বার্ল সর্বোচ্চ ২টি করে উইকেট লাভ করেন। ২য় টেস্টে ৬ উইকেটের জয়ে ১-১ সিরিজ সমতা করলো আফগানরা।
সংক্ষিপ্ত স্কোরঃ আফগানিস্তান ৫৪৫/৪ (ডিক্লে) ও ১০৮/৪
জিম্বাবুয়ে ২৮৭/১০ ও ৩৬৫/১০
